০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা বিপ্লব গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় নাশকতা মামলায় মো. বিপ্লব হোসেন ওরফে মিয়া (৩২) নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সোনাতলা উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার বালুয়া ইউনিয়নের মন্ডমালা মধ্যপাড়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিপ্লব হোসেন ওই গ্রামের মৃত লুতু আকন্দ ওরফে লুৎফর রহমান ও মৃত পেয়ার বেগমের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার পাতিলাকুড়া বটতলা এলাকার একটি নাশকতা মামলার এজাহারনামীয় আসামি তিনি। গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সোনাতলা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নাশকতা মামলায় অভিযুক্ত হওয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় রুহুল কবির রিজভীকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা বিপ্লব গ্রেপ্তার

০২:০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬