কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ও ওয়ার্ড পর্যায়ের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দুই নেতা সারোয়ার কাজী (৫৫) ও আবু বক্কর সিদ্দিক (৫৪) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার আগে কাহালু উপজেলার পাইকড় চকপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে সারোয়ারকে গ্রেফতার করে কাহালু থানা পুলিশ ও বগুড়া শহর থেকে দুপুরের দিকে বগুড়া শহর থেকে আবু বক্করকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এদিকে মঙ্গলবার (১০ নভেম্বর) একটি নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে সারোয়ার কাজীকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে সাবেক ও বর্তমান এই দুই ইউপি মেম্বারের মধ্যে আবু বক্কর মুরইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি ও ছারোয়ার পাইকড় ইউনিয়নের একজন ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ নেতা।
পুলিশ সূত্র জানান, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধেই নাশকতা মামলা রয়েছে।
সোনাতলা সংবাদ ডেস্ক 















