০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

সোনাতলায় যুবদল নেতার ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় যুবদল নেতা বেলাল প্রামানিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের মারধরে তিনি আহত হয়েছেন। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা মৃত আজিজার রহমান প্রামানিকের ছেলে বেলাল প্রামানিক (৪৮) বাড়ি থেকে মোটরসাইকেলযোগে উপজেলা সদরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে রওনা হন।

পথিমধ্যে গাবতলী উপজেলার লাঠিগঞ্জ বাজারের কাছে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। এ সময় তাঁকে মারধর করা হয় এবং তাঁর মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

ঘটনার খবর পেয়ে সোনাতলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

সোনাতলায় যুবদল নেতার ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর

০২:০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬