প্রেস রিলিজ: বগুড়ার গাবতলী উপজেলার দাঁড়াইল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি দোকান পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহসভাপতি, সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
শনিবার (৭ নভেম্বর) তিনি দাঁড়াইল বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানঘরগুলো ঘুরে দেখেন। পরে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের দুর্দিনে পাশে থাকার আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. ছাবেদ আলী, পৌর বিএনপির সহসভাপতি মতিয়ার রহমান মতি, আব্দুল গফুর শাহ, এস্কেন্দার আলী ময়না, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাছির উদ্দিন বুলবুল, সহপ্রচার সম্পাদক মো. আব্দুল্লাহ, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান কামাল, বিএনপি নেতা নুরুন্নবী প্রাং ও আব্দুল করিম।
এ ছাড়া উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান মজনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুজা উদ্দিন সুজা, যুবদল নেতা আব্দুল গনি ও আরমান ইসলাম রিপন, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গনি, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, ছাত্রদল নেতা জিয়াদ হাসান, স্বেচ্ছাসেবক দল নেতা সঞ্জু মিয়া, মহিলা দল নেত্রী সাবিনা ইয়াসমিন ও অনন্যা আক্তারসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে জাহাঙ্গীর আলম, সজীব শাহ, আনোয়ার হোসেন ঠান্ডু, জিলহাজ উদ্দিন, রফিকুল ইসলাম, আব্দুল আলিম ভেটু ও ফজলুল হক উপস্থিত ছিলেন।
Reporter Name 














