প্রেস রিলিজ: বগুড়ার সোনাতলায় ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল জাতের ধান ব্রি-১০৩-এর ফসল কর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার পৌর এলাকার পশ্চিম কামারপাড়ায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
পার্টনার প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয় এবং সোনাতলা উপজেলা কৃষি অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও) ড. মাহমুদা খাতুন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপপরিচালক ও দোয়েল বীজ সোনাতলার প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম সোবহানী।
এ সময় ব্রি সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা লায়লা ফেরদৌসী লিপি এবং বৈজ্ঞানিক কর্মকর্তা শাহিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক হেলাল উদ্দীনসহ অন্যান্য কৃষক তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং আলোচনায় অংশ নেন। বক্তারা ব্রি ধান-১০৩ জাতের বৈশিষ্ট্য, উৎপাদন সম্ভাবনা ও চাষাবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধানের উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
মাঠদিবসে ধান কর্তন কার্যক্রমের মাধ্যমে জাতটির ফলন ও কৃষকদের জন্য এর সম্ভাবনা তুলে ধরা হয়। এ সময় স্থানীয় কৃষকদের মধ্যে নতুন জাতের ধান চাষে আগ্রহ সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
Reporter Name 











