০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম।

সভায় বক্তব্য দেন উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডা. বেনজির আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল হালিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামিলুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম প্রধান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহম্মেদ এবং আদমদীঘি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি অ্যাডভোকেট আরিফুল ইসলাম প্রমুখ।

এদিকে দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও নানা কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অন্যদিকে, আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

গাবতলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ দোকানিকে আর্থিক সহায়তা দিলেন সাবেক এমপি লালু

আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

০২:৪১:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬