০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সোনাতলায় ১৮ বছরেও চালু হয়নি পশু চিকিৎসা কেন্দ্র, ভবনে মাদকসেবীদের আড্ডা

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনে প্রায় ১৮ বছর ধরে বন্ধ রয়েছে পশু চিকিৎসা কেন্দ্রের কার্যক্রম। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় কেন্দ্রটির ভবনটি এখন জরাজীর্ণ। স্থানীয়দের অভিযোগ, অরক্ষিত এ ভবনে নিয়মিত বসছে মাদকসেবীদের আড্ডা। ফলে একদিকে গবাদিপশুর চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন খামারি ও পশুপালকেরা, অন্যদিকে সরকারি স্থাপনাটি পরিণত হয়েছে অবহেলার প্রতীকে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেশ স্বাধীন হওয়ার পর সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনের পূর্ব পাশে প্রায় ১০ শতাংশ জমির ওপর একটি আধাপাকা টিনশেড ঘরে পশু চিকিৎসা কেন্দ্রটির কার্যক্রম শুরু হয়। সোনাতলা, সারিয়াকান্দি ও গাবতলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থান হওয়ায় কেন্দ্রটি ছিল আশপাশের কয়েকটি এলাকার খামারি ও পশুপালকদের জন্য গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা কেন্দ্র।

এখানে গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা, কৃত্রিম প্রজনন এবং বিভিন্ন রোগের জন্য সরকারি ওষুধ ও চিকিৎসাসেবা দেওয়া হতো। ফলে দূরদূরান্ত থেকে খামারি ও পশুপালকেরা তাঁদের গবাদিপশু নিয়ে আসতেন।

তবে প্রয়োজনীয় জনবল না থাকায় প্রায় ১৮ বছর আগে কেন্দ্রটির কার্যক্রম বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণ না করায় দরজা-জানালাসহ ভবনের বিভিন্ন অংশ নষ্ট হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তাহীন এই ভবনে প্রতিদিন মাদকসেবীদের আনাগোনা ও আড্ডা চলে। এতে এলাকার পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, পশু চিকিৎসা কেন্দ্রটি চালুর জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে একাধিকবার যোগাযোগ ও ধরনা দিয়েও কোনো সমাধান পাওয়া যায়নি। তিনি দ্রুত কেন্দ্রটির কার্যক্রম পুনরায় চালুর দাবি জানান।

সোনাতলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হাসান বলেন, উপজেলায় দুটি এআই (কৃত্রিম প্রজনন) পয়েন্ট রয়েছে। সেখানে গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা ও প্রজননসেবা দেওয়া হয়। এসব পয়েন্টে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োজিত ছিলেন। তবে বর্তমানে ওই পদে কোনো জনবল নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

স্থানীয়দের দাবি, সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনের পশু চিকিৎসা কেন্দ্রটি দ্রুত সংস্কার করে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে পুনরায় চালু করা হোক। একই সঙ্গে পরিত্যক্ত ভবনে মাদকসেবীদের আড্ডা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

তাঁদের মতে, কেন্দ্রটি চালু হলে কয়েকটি উপজেলার খামারি ও পশুপালকেরা আবারও হাতের কাছে সরকারি চিকিৎসাসেবা পাবেন। পাশাপাশি দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সরকারি স্থাপনাটিও জনস্বার্থে ব্যবহার করা সম্ভব হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় রুহুল কবির রিজভীকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

সোনাতলায় ১৮ বছরেও চালু হয়নি পশু চিকিৎসা কেন্দ্র, ভবনে মাদকসেবীদের আড্ডা

০৩:৪৬:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬