সোনাতলা প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় নাশকতার মামলায় মোঃ মুনজুর আলম সৌরভ (৩২) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সোনাতলা থানা পুলিশের পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। মুনজুর আলম সৌরভ সোনাতলা উপজেলার সুজাইতপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোঃ মাহবুবুল আলম বুলু।
পুলিশ সূত্রে জানা গেছে, সৌরভের বিরুদ্ধে নাশকতার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাসহ আইনগত ব্যবস্থা চলমান ছিল। ওই মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের পর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনাতলা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
Reporter Name 

















