০৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহার: প্রাথমিক শিক্ষার্থীদের জন্য স্কুলব্যাগ, ইউনিফর্ম ও জুতা পৌঁছেছে

  • Reporter Name
  • ০৩:২০:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬

সোনাতলা সংবাদ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে বগুড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য স্কুলব্যাগ, ইউনিফর্ম ও জুতা এসে পৌঁছেছে। প্রথম পর্যায়ে জেলার ১৩টি উপজেলার জন্য এসব শিক্ষা উপকরণ পাঠানো হয়েছে।

বুধবার প্রথম চালানে বগুড়ায় আসে ৫ হাজার ৫৫৫টি স্কুলব্যাগ, ৫ হাজার ১৬৫ শিক্ষার্থীর জন্য ইউনিফর্ম এবং ১ হাজার ৮০৮ শিক্ষার্থীর জন্য জুতা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে পাঠানো এসব সামগ্রী সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তত্ত্বাবধানে বগুড়ায় পৌঁছানো হয়।

প্রাপ্ত শিক্ষা উপকরণগুলো সুরক্ষিতভাবে সংরক্ষণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দুটি পৃথক কক্ষ প্রস্তুত করা হয়েছে। বর্তমানে নির্ধারিত স্থানেই এসব সামগ্রী নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে স্কুলব্যাগ, ইউনিফর্ম ও জুতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বিভিন্ন জেলায় ধাপে ধাপে এসব সামগ্রী পাঠানো হচ্ছে।

বগুড়ার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন জানান, প্রথম ধাপে আসা সামগ্রীগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর দেশব্যাপী এ উপহার বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরপর পূর্বনির্ধারিত বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হবে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট এলাকার স্থানীয় সংসদ সদস্যদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে বগুড়া জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ কর্মসূচির আওতায় আনা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃ ত্যু

বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহার: প্রাথমিক শিক্ষার্থীদের জন্য স্কুলব্যাগ, ইউনিফর্ম ও জুতা পৌঁছেছে

০৩:২০:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬