০৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃ ত্যু

ভ্রাম্যমাণ প্রতিনিধি: বগুড়া সদর উপজেলার শহরদিঘী এলাকায় রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কৈচড় গফুর রোড সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া শহরদিঘী গ্রামের আব্দুল হালিমের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাবেয়া গত প্রায় তিন মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের সদস্যদের অজান্তে তিনি রেললাইনের দিকে চলে যান। একপর্যায়ে রেললাইন দিয়ে একটি ট্রেন যাওয়ার সময় তিনি ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। পরে রেলওয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃ ত্যু

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃ ত্যু

০৪:৪৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬