স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় পুলিশের অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সোনাতলা থানা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সোনাতলা উপজেলার বয়রা (দক্ষিণ বয়রা) গ্রামের মৃত হবিবর আকন্দের ছেলে মোঃ শাহ আলম (৩৮) এবং বয়রা (উত্তর বয়রা) গ্রামের মৃত আব্দুর রাজ্জাক ওরফে সোনা মিয়ার ছেলে মোঃ ইমরান হোসেন ওরফে লিটন (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার সোনাতলা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে দুজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
সোনাতলা থানার ওসি কবির হোসেন সোনাতলা সংবাদকে বলেন, গ্রেপ্তার দুজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Reporter Name 

















