কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে একটি ডোবা থেকে আলমগীর হোসেন (৫০) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বেলঘরিয়া বুড়িতলা এলাকায় বগুড়া-কাহালু সড়কের পাশে একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আলমগীর হোসেন জয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর গ্রামের আবুল হোসেনের পুত্র।
পুলিশ সূত্র জানান, শুক্রবার রাত ১০টার দিকে এক লোক কাহালু থানা পুলিশকে জানান, বেলঘরিয়া এলাকায় একটি বাচ্চাসহ একজন মহিলা সন্দেজনকভাবে অটোরিকশায় চড়ে ঘোরাফেরা করছে। এই ঘটনার কিছুক্ষণ পর আবার ওই লোক ফোনে পুলিশ জানান, মহিলার স্বামী চলে এসেছে। এই জানার পর পুলিশ আবার থানায় ফেরত গেলে আবার পুলিশের কাছে ফোন আসে বেলঘরিয়া বুড়িতলার একটি ডোবাতে লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে সেখানে থাকা অটোরিকশাসহ আলমগীরের লাশ ডোবা থেকে উদ্ধার করে করে থানায় নিয়ে যায়। লাশ উদ্ধারের পর প্রাথমিকভাবে পরিচয় সনাক্ত করতে না পারেনি। শনিবার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে আলমগীরের ছবি দেখে তার আত্মীয়স্বজন দুপুরের দিকে কাহালু থানায় আসলে পুলিশ তার বিস্তারিত তথ্য পান। আলমগীরের পরিচয় নিশ্চিত হওয়ার পর ময়না তদন্তের জন্য তার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা ছিনতাইয়ের উদ্দেশ্যে কৌশলে অটোরিকশা ভাড়া করে এই এলাকায় এনে আলমগীরকে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেওয়া হয়েছে।
কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, পুলিশ এই ঘটনার বিষয়ে হত্যাকান্ডের সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করছে।
Reporter Name 
















