০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে ডিবি পুলিশ পরিচয়ে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, অটোরিকশাচালক গ্রেপ্তার

  • Reporter Name
  • ০১:৫২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯

সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার সারিয়াকান্দিতে ডিবি পুলিশ পরিচয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে মতিউর রহমান (৩৮) নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পারতিত পরল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে মতিউর রহমানের সঙ্গে মোবাইল ফোন বিক্রির বিষয়ে সাজিদের যোগাযোগ হয়। কথাবার্তার একপর্যায়ে সাজিদের আইফোন-১৩ এক্সচেঞ্জ করে অতিরিক্ত ২ হাজার ৫০০ টাকা দিয়ে একটি স্যামসাং আলট্রা ফোন দেওয়ার চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী, গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাজিদ তার বন্ধু একই গ্রামের ইমন মিয়াকে সঙ্গে নিয়ে বগুড়া শহরে আসেন। সেখানে রায়হান নামে এক যুবক তাদের গ্রহণ করে এবং মোবাইল ফোন নিতে হলে সারিয়াকান্দিতে যেতে হবে বলে জানায়।

পরে তারা মতিউর রহমানের সিএনজিচালিত অটোরিকশায় সারিয়াকান্দির উদ্দেশ্যে রওনা হন। পথে গাবতলী উপজেলা থেকে আসিফ নামে আরও একজন তাদের সঙ্গে যোগ দেয়। এরপর তারা কালিতলা নৌঘাট এলাকায় পৌঁছান। সেখানে মোবাইল ফোন বিনিময় না করে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়।

একপর্যায়ে অটোরিকশাটি সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামে নিয়ে যাওয়া হয়। অভিযোগ রয়েছে, সেখানে রায়হান, আসিফসহ আরও একজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাজিদ ও ইমনের দেহ তল্লাশি শুরু করে। একপর্যায়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

এ সময় সাজিদ ও ইমন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তখন রায়হান, আসিফসহ অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে নিজের অটোরিকশা রেখে পালাতে না পারায় মতিউর রহমানকে স্থানীয়রা আটক করেন। পরে সারিয়াকান্দি থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে এবং ভুক্তভোগী দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় সাজিদ বাদী হয়ে মতিউর রহমানকে প্রধান আসামি করে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাচালক মতিউর রহমানকে গ্রেপ্তার করে এবং ঘটনার শিকার দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মামলা দায়েরের পর বুধবার সকালে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারিয়াকান্দিতে ডিবি পুলিশ পরিচয়ে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, অটোরিকশাচালক গ্রেপ্তার

০১:৫২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬