মুহাম্মাদ আবু মুসা: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের সহযোগিতায় এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে নেতৃত্ব দেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। র্যালিতে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিশ্ব পর্যটন দিবসের তাৎপর্য তুলে ধরে পর্যটনশিল্পের বিকাশ, ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোর পরিচিতি বৃদ্ধি এবং দেশের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
Reporter Name 
















