মুহাম্মাদ আবু মুসা: বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আওতায় উপকারভোগীদের মধ্যে খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চাল তুলে দেন নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হৃদয় হাসান গোলজার।
এ সময় ইউনিয়নের ১৭৬ জন উপকারভোগীর প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী উপকারভোগীদের মাঝে এসব চাল বিতরণ করা হয়।
চাল বিতরণকালে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও অসহায় নারীদের খাদ্য সহায়তা প্রদান করায় তাদের দৈনন্দিন জীবনযাপনে কিছুটা স্বস্তি ফিরছে।
Reporter Name 
















