১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

  • Reporter Name
  • ০৩:২০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯

সোনাতলা সংবাদ ডেস্ক: বগুড়ার ধুনট উপজেলায় মসজিদের জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় টিনের তৈরি একটি মসজিদে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর পশ্চিমপাড়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ফের সংঘর্ষের আশঙ্কায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন—রামনগর গ্রামের রইচ উদ্দিনের ছেলে সোহরাব আলী (৫৫), ফরিদুল ইসলাম (৩৫), সোহরাব আলীর ছেলে নুর আলম (৩০), মহির উদ্দিনের ছেলে ফরিদুল ইসলাম (৩৪), মেছের আলীর ছেলে ডাবলু হোসেন (৪০), আছের আলীর ছেলে রেজাউল প্রামাণিক (৪২), আফছার আলীর স্ত্রী আয়েশা বেগম (৫৫), উজ্জল মিয়ার স্ত্রী সুমি খাতুন (৩০) এবং মোরগ আলী প্রামাণিকের স্ত্রী গোলছারা বেগম (৫৫)। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রামনগর পশ্চিমপাড়া এলাকায় ২০০১ সালে স্থানীয়দের উদ্যোগে একটি টিনের মসজিদ নির্মাণ করা হয়। তবে মুসল্লিদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে নির্ধারিত জমির পরিবর্তে প্রায় ২০০ মিটার দূরে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে মসজিদের জায়গা নিয়ে বিরোধ দেখা দিলে স্থানীয়রা দুই পক্ষের মধ্যে বিভক্ত হয়ে পড়েন।

এরই ধারাবাহিকতায় ২০২১ সালে মসজিদের জন্য নির্ধারিত জায়গায় অপর পক্ষ আরেকটি টিনের মসজিদ নির্মাণ করে। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ আরও তীব্র হয় বলে স্থানীয়রা জানান।

শুক্রবার জুমার নামাজ শেষে দুই পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিলে একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ২০২১ সালে নির্মিত মসজিদটিতে ভাঙচুর চালানো হয়। মসজিদের মাইক, ফ্যানসহ বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিষয়ে সোহরাব আলী অভিযোগ করে বলেন, ২০২১ সালে নির্মিত মসজিদে নামাজ আদায়ের সময় প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ভাঙচুর করে।

অন্য পক্ষের আলহাজ আবুল কালামের দাবি, মসজিদের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে তিনি মসজিদে গেলে তাকে সেখানে আটকে রাখা হয়। পরে স্বজনরা খবর পেয়ে মসজিদের বেড়া ভেঙে তাকে সেখান থেকে উদ্ধার করেন বলে দাবি করেন তিনি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের বিরোধ দ্রুত মীমাংসা না হলে যেকোনো সময় নতুন করে উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

০৩:২০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬