০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় গৃহবধূকে ধ র্ষ ণ মামলায় বাড়ির মালিক নাজিম উদ্দীন গ্রেপ্তার

  • Reporter Name
  • ০৬:৩৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৬৮

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি মো. নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে আগুনিয়াতাইড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, তাকে বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার নাজিম উদ্দীন সোনাতলা পৌরসভার আগুনিয়াতাইড় গ্রামের মৃত নাজমুল হক প্রধানের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর দুপুরে মাষ্টারপাড়া সংলগ্ন রেললাইনের পাশে একটি বাড়িতে ওই গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে নাজিম উদ্দীনের বিরুদ্ধে।
এ ঘটনায় ১২ সেপ্টেম্বর রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় ভুক্তভোগী বাড়িতে একা ছিলেন। এ সময় নাজিম উদ্দীন ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।
ঘটনার পর নাজিম উদ্দীন আত্মগোপনে ছিলেন বলে জানায় পুলিশ। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান, ধর্ষণ মামলার আসামি নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষাও করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় গৃহবধূকে ধ র্ষ ণ মামলায় বাড়ির মালিক নাজিম উদ্দীন গ্রেপ্তার

০৬:৩৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬