০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলা রেলস্টেশনে থামবে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন, পেল অনুমোদন

  • Reporter Name
  • ০৭:৪৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১১০

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

এর ফলে সোনাতলা ও আশপাশের এলাকার যাত্রীদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৬ শাখা থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, বগুড়া জেলার সোনাতলা রেলওয়ে স্টেশনে (৮০৯/৮১০) নম্বর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি প্রদানের বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে মতামত চাওয়া হয়েছিল।

মহাপরিচালকের কাছ থেকে প্রাপ্ত মতামত এবং যাত্রীচাহিদা ও মাঠ পর্যায়ের তথ্য পর্যালোচনা করে সোনাতলা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী সোনাতলা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দেওয়া হলো।

এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বগুড়া ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন হলো।

এদিকে, সোনাতলায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে। তাদের প্রত্যাশা, যাত্রাবিরতি চালু হলে সোনাতলা উপজেলার পাশাপাশি আশপাশের এলাকার মানুষের ঢাকা, উত্তরাঞ্চলসহ বিভিন্ন গন্তব্যে রেলপথে যাতায়াত আরও সহজ হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলা রেলস্টেশনে থামবে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন, পেল অনুমোদন

সোনাতলা রেলস্টেশনে থামবে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন, পেল অনুমোদন

০৭:৪৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬