০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, সান্তাহারে ৫১ সদস্যের নতুন কমিটি

ভ্রাম্যমাণ প্রতিনিধি- বগুড়ার আদমদীঘি উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সান্তাহার পৌর পূজা উদযাপন পরিষদের আগের কমিটি বিলুপ্ত করে নতুন ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার সান্তাহার রথবাড়ী রাধামাধব মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার।

সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা অ্যাডভোকেট রবীন্দ্রনাথ সাহা, বাদল মৈত্র, ডা. বিপুল সরকার, উদয় সরকার, ডা. ননী গোপাল বর্মন, কীর্তনিয়া শ্যামল পাল, প্রদীপ সরকার, নিতিশ পাল, মদন মোহন সরকার, রাজ কুমার সাহা মিন্টু, নিপেন সরকার, ভূষণ সরকার, দীপিল গুপ্ত, উৎপল ঘোষ ও হারান সরকার। এ সময় উপজেলার বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, এ বছর আদমদীঘি উপজেলায় মোট ৬৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন, সিসিটিভি ক্যামেরা স্থাপন, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং যানজট নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

পরে সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সান্তাহার পৌর পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর প্রভাষক দিলীপ কুমার গুপ্তকে সভাপতি এবং রাজ কুমার সাহা মিন্টুকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় সামান্য বৃষ্টিতেই পানিবন্দি পাকুল্লা হাট, নোংরা পানিতে দুর্ভোগ চরমে

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, সান্তাহারে ৫১ সদস্যের নতুন কমিটি

০১:৪৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬