০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি : অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধের পাশাপাশি গণমাধ্যমে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে বগুড়ায় দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এবং বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সার্কিট হাউজের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আবদুল হাকিম। উদ্বোধনী বক্তব্যে তিনি সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ওপর গুরুত্ব দেন। অপপ্রচার ও অপসাংবাদিকতা ঠেকাতে গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন, বিধিবিধান এবং সাংবাদিকতার আচরণবিধি মেনে চলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়ার পুলিশ সুপার (পিপিএম) মির্জা সায়েম মাহমুদ। স্বাগত বক্তব্য দেন বগুড়ার সিনিয়র তথ্য অফিসার।

কর্মশালার প্রথম অধিবেশনে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. আব্দুস সবুর। তিনি গুজব, ভুয়া তথ্য ও ঘৃণাত্মক বক্তব্য এড়িয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি অনুসরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

দিনব্যাপী প্রশিক্ষণে তথ্যের সত্যতা যাচাই, গুজব ও ভুয়া সংবাদ শনাক্তকরণ, সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, সাংবাদিকতার নৈতিকতা এবং গণমাধ্যম-সংক্রান্ত আইন ও আচরণবিধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণের একপর্যায়ে মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী সাংবাদিকরা সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন এবং সংশ্লিষ্টরা সেসব প্রশ্নের উত্তর দেন।

দিনব্যাপী কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে প্রশিক্ষণের সনদপত্র তুলে দেওয়া হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

০৩:০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬