ভ্রাম্যমাণ প্রতিনিধি: বগুড়া কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস, নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বগুড়া জেলা বিএনপির সভাপতি এবং বগুড়া কলেজের সাবেক সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া কলেজের সাবেক সভাপতি ভিপি মো. সহিদ উন নবী সালাম এবং বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি কে. এম. খায়রুল বাশার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া কলেজের সভাপতি মো. আদিল শাহরিয়ার।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক ও ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রোস্তম আলী, জেলা বিএনপির বিষয়ভিত্তিক সহ-সম্পাদক ও ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক গ্রাম সরকার, বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস, বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস. এম. রাঙ্গা এবং সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান রিমন।
অনুষ্ঠানটি আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বগুড়া কলেজের অধ্যক্ষ এ. কে. এম. মঈন উদ্দিন এবং কলেজের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করতে সংবর্ধনা প্রদান করা হয় এবং নতুন শিক্ষাবর্ষের উদ্বোধনী ক্লাসের মাধ্যমে একাডেমিক কার্যক্রমের সূচনা করা হয়।
এম আব্দুর রাজ্জাক 

















