১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০৩:৪৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য, কৃষি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তাসহ নানা বিষয়ে আলোচনা হয়।

সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, পাঠানপাড়া বিদ্যালয়ে যাতায়াতের জন্য শিক্ষার্থীদের কাদামাটির পথ ব্যবহার করতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা-যাওয়ায় দুর্ভোগের সৃষ্টি হচ্ছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুজ্জামান জানান, মৎস্য সুরক্ষা আইনের আওতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। তিনি জানান, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নির্ধারিত সময়ে মাছ শিকার নিষিদ্ধ থাকবে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন মোস্তফা কামাল জানান, রংপুরে অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ কারণে পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা করানোর বিষয়ে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সভায় জানান, এলাকায় যক্ষ্মা রোগের প্রাদুর্ভাব কিছুটা বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি রোগ শনাক্ত ও চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সোনাতলা উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক বিকাশ স্বর্ণকার আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন মন্দিরে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

সভায় সোনাতলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও অবৈধভাবে বালু উত্তোলন পুরোপুরি বন্ধ হয়নি। পাশাপাশি উঠতি বয়সী কিশোরদের মধ্যে মোবাইল ও অনলাইনভিত্তিক জুয়ার প্রবণতা বাড়ছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া জানান, অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সভাপতির বক্তব্যে ইউএনও স্বীকৃতি প্রামাণিক বলেন, অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি সোনাতলার স্মরণিকা হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং খাদ্যে বিষাক্ত রং ব্যবহারের অপরাধে জরিমানা আদায়ের বিষয়টিও তিনি সভায় তুলে ধরেন।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, সোনাতলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহ মো. শাহেদুজ্জামান, পাকুল্লা ইউপি চেয়ারম্যান একেএম লতিফুল বারী টিম, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, অন্যান্য ইউপি চেয়ারম্যান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা কমিটির নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাকসহ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।

সভায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া ও সোনাতলা থানার ওসি কবির হোসেনকে সভার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

সোনাতলায় মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

০৩:৪৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬