১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • ০৩:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২১

ভ্রাম্যমাণ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদমদীঘি থানা পুলিশ।

পুলিশ জানায়, বগুড়া পুলিশ সুপারের দিকনির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই মো. বাবুল আক্তারসহ সঙ্গীয় ফোর্স। অভিযানে রাজনৈতিক মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. রোকনুজ্জামান রোকন ওরফে মনোয়ার জাহিদকে (৪৭) গ্রেপ্তার করা হয়। তিনি সান্তাহার পৌর এলাকার হার্ভে স্কুল রোডের বাসিন্দা। তার বাবার নাম মৃত মোশারফ হোসেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আদমদীঘি থানার রাজনৈতিক মামলা নং-২০, তারিখ ২২ জুন ২০২৬, জিআর নং-১১৯-এর তদন্তে তার নাম আসে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে।

এদিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি মো. মিনহাজুল ইসলামকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দমদমা মধ্যপাড়ার মো. গোলাম মোস্তফার ছেলে। মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই এন্তেতাজুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পাশাপাশি মামলার অপহৃত ভিকটিমকেও উদ্ধার করা হয়।

অন্যদিকে চুরি মামলায় মো. আসিফ (৩১) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামের মো. ফারুক ওরফে জামালের ছেলে। এসআই এবিএম আরাফাত হোসেন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার তিন আসামিকে পুলিশ স্কর্টের মাধ্যমে বগুড়া জেলার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্রেপ্তার রোকনুজ্জামান রোকন ওরফে মনোয়ার জাহিদ সান্তাহার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৩

০৩:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬