০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদকসহ ৬ জন আটক, উদ্ধার ইয়াবা-ট্যাপেন্টাডল

  • Reporter Name
  • ০৩:৩৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৯

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি- বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা, ৭২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি এফজেড মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সারিয়াকান্দি থানা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মাদকদ্রব্যসহ ছয়জনকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ৪৮ পিস ইয়াবাসহ মিছির ওরফে মিছিল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সারিয়াকান্দির বাড়ইপাড়া এলাকার বাসিন্দা।

অন্য একটি অভিযানে ৬২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি এফজেড মোটরসাইকেলসহ পাঁচজনকে আটক করা হয়। তারা হলেন—গাবতলী পূর্বপাড়ার সাহাবুল হাসান (৩৯), কদমতলী মধ্যপাড়ার সাগর মাহমুদ (২৬), ধলিরচরের আহসান হাবিব (২০), কদমতলীর জিসান হাসান কাজী ওরফে মুন্না (২১) এবং সারিয়াকান্দির গোয়ালবাতান প্রামাণিকপাড়ার স্বাধীন মিয়া (২৬)।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে এর আগেও মাদকসংক্রান্ত একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এদিকে, পৃথক একটি ঘটনায় শিশু-সংক্রান্ত মামলায় আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই শিশুকে আটক করে থানায় আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের পরিচয় আইন অনুযায়ী প্রকাশ করা হয়নি।

সারিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

সাঘাটায় আস্থা লাইফ ইন্স্যুরেন্সের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদকসহ ৬ জন আটক, উদ্ধার ইয়াবা-ট্যাপেন্টাডল

০৩:৩৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬