০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বগুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০২:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২৯

মুহাম্মাদ আবু মুসা- বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র‌্যালি ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৫ অক্টোবর) এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। পরে শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার লিজা, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষকরা।

বক্তারা শিক্ষকতার মর্যাদা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের দায়িত্ব ও অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় ইয়াবা-টাপেন্টাডলসহ দুজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

বগুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

০২:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬