মুহাম্মাদ আবু মুসা- বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ।
সোমবার (৫ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন। পরে তিনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সম্রাট মাহারুফের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সুজার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল, বগুড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার ইমরান হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু, জুলফিকার হায়দার গামা, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী মন্ডল ফিরোজ এবং উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন।
এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
Reporter Name 
















