০৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বগুড়ায় সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

  • Reporter Name
  • ১২:৩৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৩১

মুহাম্মাদ আবু মুসা: বগুড়া মহানগরের ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার স্থানীয় টিলা মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

১৮ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিবলী সাদেক মানিকের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকার, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিগার সুলতানা তিথিসহ জেলা, মহানগর ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকদের দাবি, বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নারী ও পুরুষ সমাবেশে অংশ নেন। এতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মন্দির কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময়

বগুড়ায় সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

১২:৩৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬