মুহাম্মাদ আবু মুসা- ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনাকে দেখতে হাসপাতালে গেছেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, জেলা পরিষদের প্রশাসক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বগুড়া ইউনিটের চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির।
বুধবার (৭ অক্টোবর) তিনি হাসপাতালে গিয়ে অসুস্থ আলী আজগর তালুকদার হেনার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি বেশ কিছু সময় হাসপাতালে অবস্থান করে তাঁর চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে চিকিৎসক ও স্বজনদের সঙ্গে কথা বলেন।
এ সময় একেএম আহসানুল তৈয়ব জাকির অসুস্থ হেনার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আলী আজগর তালুকদার হেনা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Reporter Name 













