সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের জোড়গাছা দক্ষিণপাড়া গ্রামের শেষ প্রান্তে বাঁশের তৈরি ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে ভ্যান পড়ে চালকসহ দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে সেতুটির ওপর দিয়ে একটি ভ্যান পার হওয়ার সময় হঠাৎ বাঁশের সেতুর একটি অংশ ভেঙে যায়। এতে ভ্যানটি নিচে পড়ে যায়। দুর্ঘটনায় ভ্যানচালক সলিমদ্দি ও যাত্রী মিলন আহত হন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাঁশের তৈরি এই সেতু দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দাদের চলাচল করতে হয়। এর আগেও সেতুটিতে পারাপারের সময় একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।
জোড়গাছা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দারা বলেন, সেতুটির অবস্থা বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত সেতুটির সংস্কার বা নিরাপদ স্থায়ী ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
##ছবিসহ সংবাদটি পঠিয়েছেন সোনাতলা সংবাদ এর একজন পাঠক
Reporter Name 














