ভ্রাম্যমাণ প্রতিনিধি- বগুড়ার আদমদীঘিতে পুলিশের পৃথক বিশেষ অভিযানে চুরি সংক্রান্ত মামলার দুই আসামি ও আদালতের পরোয়ানাভুক্ত এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বগুড়া পুলিশ সুপারের নির্দেশনায় আদমদীঘি থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, আদমদীঘি থানার এসআই মো. সোহাগ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স থানার মামলা নং-০৪, তারিখ ৫ অক্টোবর ২০২৬, দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারার মামলায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ছাতারবাড়ীয়া গ্রামের মো. বাবু প্রাংয়ের ছেলে মো. সুমন প্রাং ওরফে কাইল্যা (২৪) এবং একই এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. আরিফুল ইসলাম (২৩)।
এছাড়া পৃথক অভিযানে আদালতের সিআর পরোয়ানার (W/A) ভিত্তিতে ছাতিয়ানগ্রাম (কাল্লাগাড়ী) এলাকার নূর আসলাম শেখের স্ত্রী মোছা. রেহেনা পারভীনকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার তিন আসামিকে মঙ্গলবার পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এম আব্দুর রাজ্জাক 














