মুহাম্মাদ আবু মুসা- বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের জয়ভোগা এলাকায় স্থানীয় বড় ও খুদে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সম্রাট মাহারুফ।
বুধবার (৭ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চাকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় সম্রাট মাহারুফ স্থানীয়দের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাবতলী পৌর জাসাসের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, যুবদল নেতা মামুনুর রশীদ, হোসেন আলী, আব্দুল বারী, মাসুদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা জানান, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
Reporter Name 













