১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সারিয়াকান্দিতে অপহৃত স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • ০২:১৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১৮

সোনাতলা সংবাদ ডেস্ক: বগুড়ার সারিয়াকান্দি থেকে অপহৃত নবম শ্রেণির এক ছাত্রীকে ঢাকার সাভার এলাকা থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় মামলার প্রধান আসামি শহিদ মন্ডলকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, বগুড়া এবং র‌্যাব-৪-এর সাভার ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালান। ঢাকার সাভার থানাধীন জামগড়া এলাকার বেবন রোডে অভিযান চালিয়ে শহিদ মন্ডলকে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বরইকান্দি মাস্টারপাড়ার কেক মন্ডলের ছেলে। এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার আসামি ও উদ্ধার হওয়া কিশোরীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১১ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশায় করে ওই কিশোরীকে অপহরণ করা হয়। এ ঘটনায় সারিয়াকান্দি থানায় অপহরণের মামলা দায়ের করা হয়েছিল।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় নয়াদিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারিয়াকান্দিতে অপহৃত স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার

০২:১৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬