০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

গাবতলীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ২ জনের কারাদণ্ড

  • Reporter Name
  • ০৩:৪০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৪৯

বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও অশ্লীল ছবি ধারণের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক এএসএম তাসকিনুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন গাবতলী উপজেলার রামেশ্বরপুর তেজোপাড়া এলাকার মৃত মজিবর রহমান মজি পাইকারের ছেলে আব্দুল করিম (২৭) এবং রবিউল ইসলামের ছেলে সজিব পাইকার (২৬)।

রায়ে আব্দুল করিমকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অপর আসামি সজিব পাইকারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী ওই নারী সৌদি আরবপ্রবাসী স্বামীর অনুপস্থিতিতে মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। অভিযোগ অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি বিভিন্ন সময় তাঁকে উত্ত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিতেন। এতে বাধা দেওয়ায় তাঁরা ওই নারীর ওপর ক্ষুব্ধ হন।

ঘটনার দিন ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে ওই নারীর ঘরে প্রবেশ করে তাঁকে হত্যার ভয় দেখানো, গামছা দিয়ে মুখ বেঁধে অশ্লীল ছবি ধারণ এবং ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। পরে ধারণ করা ছবি সম্পাদনা করে ওই নারীর প্রবাসী স্বামীর মুঠোফোনে পাঠানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোজাম্মেল হক। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল মান্নাফ ও অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

গাবতলীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ২ জনের কারাদণ্ড

গাবতলীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ২ জনের কারাদণ্ড

০৩:৪০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬