১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বিএনপি পালানোর দল নয়, গণমানুষের দল: কাজী রফিকুল ইসলাম এমপি

  • Reporter Name
  • ০২:৩৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৮

স্টাফ রিপোর্টার: বিএনপি পালানোর দল নয়, বরং গণমানুষের দল বলে মন্তব্য করেছেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন, আগামীতে যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণে কাজ করা হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার সোনাতলা পৌরসভার শহীদ সৈকত চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে এমপি কাজী রফিকুল ইসলাম সোনাতলার প্রয়াত যুবনেতাদের স্মরণ করেন। অতীতের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, গত ১৮ বছর ধরে মানুষ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন। চাকরিতে পদায়ন ও কর্মসংস্থানের সুযোগসহ বিভিন্ন ক্ষেত্রে যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ নিশ্চিত করা এবং বেকারত্ব কমাতে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন এই সংসদ সদস্য।

সোনাতলা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রাশেদুর রহমান হান্নানের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুল হাসান বাবু। এতে বক্তব্য দেন সংসদ সদস্যের কন্যা। এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা পৌর যুবদলের আহ্বায়ক মো. হারুন অর রশিদ হারুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশাসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সোনাতলা উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় নয়াদিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপি পালানোর দল নয়, গণমানুষের দল: কাজী রফিকুল ইসলাম এমপি

০২:৩৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬