০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

গাবতলীতে পুলিশের অভিযানে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

  • Reporter Name
  • ০২:৫৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২০

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার গাবতলীতে একটি বার্মিজ চাকুসহ শামীম সরদার (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার পোস্ট অফিসের কাছে গোরদহগামী সড়ক থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার শামীম সরদার উপজেলার গোরদহ গ্রামের মৃত মুসা সরদারের ছেলে। তাঁর দেহ তল্লাশি করে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

গাবতলীতে পুলিশের অভিযানে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

গাবতলীতে পুলিশের অভিযানে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

০২:৫৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬