০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সোনাতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • Reporter Name
  • ০৩:১৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২০

স্টাফ রিপোর্টার: ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহ মো. শাহেদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলাসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। এ ছাড়া সবুজ সাথী স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন।

দিবসটির কর্মসূচির অংশ হিসেবে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করেন। মহড়ায় অগ্নিকাণ্ডের সময় দ্রুত ও নিরাপদে আগুন নিয়ন্ত্রণের কৌশল হাতে-কলমে তুলে ধরা হয়। পাশাপাশি আগুন লাগলে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে সরে যাওয়া, দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।

কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করা হয়। দুর্যোগের ঝুঁকি হ্রাসে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ এবং সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সারিয়াকান্দিতে খাদ্যপণ্যে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

সোনাতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

০৩:১৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬