০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় প্রশিকার মাদকবিরোধী সচেতনতামূলক সভা, মাদক প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান এমপি বাদশার

  • Reporter Name
  • ০৩:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২৪

মুহাম্মাদ আবু মুসা: মাদকাসক্তি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। এ ভয়াবহ সামাজিক ব্যাধি প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ভূমিকা পালন করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

সোমবার (১২ অক্টোবর) বগুড়া মহানগরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বগুড়া জোনের আয়োজনে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতাবিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুল গফুর ফকিরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বগুড়া জোনের বিভাগীয় ব্যবস্থাপক নুর হোদা।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার লিজা, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জিললুর রহমান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এএস দীন মুহাম্মদ এবং প্রশিকার পরিচালক রিজুওয়ানুস শামীম রাজিব।

এ ছাড়া বক্তব্য দেন প্রশিকার এন্টি ড্রাগ ক্যাম্পেইন কর্মসূচির প্রধান প্রদীপ কুমার বিশ্বাস, কেন্দ্রীয় ব্যবস্থাপক হারুন-অর-রশিদ এবং কর্মসূচিটির সিনিয়র সহকারী পরিচালক আব্দুর রহিম মোল্লা।

প্রধান অতিথি রেজাউল করিম বাদশা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। মাদকদ্রব্য কঠোরভাবে দমনের নির্দেশনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, মাদকাসক্তির বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম মাদকবিরোধী সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তারা বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না; এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপরও। তাই মাদক গ্রহণের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন করতে হবে। একই সঙ্গে মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে প্রশিকার গাবতলী উন্নয়ন এলাকার ব্যবস্থাপক ফাহিমা পারভীন, শিবগঞ্জ উন্নয়ন এলাকার ব্যবস্থাপক জরিফুল ইসলাম, নন্দীগ্রাম এলাকার ব্যবস্থাপক মনিরুল ইসলাম, ধুনট এলাকার ব্যবস্থাপক ইকবাল হোসেন, বগুড়া সদর শাখার ব্যবস্থাপক রায়হান আলী খন্দকার, ক্যাশিয়ার সনাতন কুমার দাস, রফিকুল ইসলাম, ক্রেডিট অফিসার শামিমা আক্তার ও শিল্পী বেগমসহ শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সারিয়াকান্দিতে খাদ্যপণ্যে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় প্রশিকার মাদকবিরোধী সচেতনতামূলক সভা, মাদক প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান এমপি বাদশার

০৩:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬