স্টাফ রিপোর্টার, সারিয়াকান্দি: বগুড়ার সারিয়াকান্দীতে পুলিশের গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার তিন আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাঁদের মধ্যে মাদকসহ আটক একটি মামলায় ভ্রাম্যমাণ আদালতে এক মাসের সাজাপ্রাপ্ত এক ব্যক্তি রয়েছেন।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) সারিয়াকান্দী থানা পুলিশের অভিযানে আটক ব্যক্তিরা হলেন—সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী গ্রামের মো. নজরুল ইসলাম, পাঁচবাড়িয়া গ্রামের মো. মতিউর রহমান (৩৮) এবং আন্দরবাড়ী গ্রামের মো. রাইহানুজ্জামান লুসান (৩৭)।
পুলিশ সূত্রে জানা যায়, মো. নজরুল ইসলাম সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। মো. মতিউর রহমান বগুড়া জেলার একটি দস্যুতা মামলায় রিমান্ডে থাকা অভিযুক্ত। অপরদিকে, মো. রাইহানুজ্জামান লুসান মাদকসহ আটক হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ডে দণ্ডিত হন।
পুলিশ আরও জানায়, রাইহানুজ্জামান লুসানের বিরুদ্ধে ইতিপূর্বে দায়ের করা একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
আটক তিনজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়।
Reporter Name 


















