ভ্রাম্যমাণ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পুলিশের অভিযানে ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. কাজী সাইফুল ইসলাম সুইট (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বগুড়া পুলিশ সুপারের নির্দেশনায় আদমদীঘি থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) রফিজুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে পুলিশের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
গ্রেপ্তার সাইফুল ইসলাম সুইট আদমদীঘি উপজেলার সান্দিড়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম প্রয়াত কাজী আব্দুল আজিজ।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে তাঁর কাছ থেকে ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ১০ অক্টোবর আদমদীঘি থানায় একটি মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ৫।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তার ব্যক্তিকে পুলিশি পাহারায় বগুড়া জেলার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এম আব্দুর রাজ্জাক 


















