০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

সোনাতলায় আলোর প্রদীপ যুব সংগঠনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, বৃক্ষরোপণ ও শতাধিক নারীর মাঝে চারা বিতরণ

  • Reporter Name
  • ১২:২১:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৬২

প্রেস রিলিজ: ‘১৮ বছরের আলোর পথচলা, স্বপ্ন ছুঁক লক্ষ মানুষের হৃদয়’—এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আলোর প্রদীপ যুব সংগঠনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে সংগঠনটি। এতে সহযোগিতা করেন বগুড়া লিগ্যাল ফার্নিচারের স্বত্বাধিকারী মো. আবু জিহাদ।

শনিবার (১০ অক্টোবর) সপ্তাহব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে ১৮টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে উৎসাহিত করতে এলাকার শতাধিক নারীর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

সংগঠনের চেয়ারম্যান এম এম মেহেরুলের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিমাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রউফ হিরু, সোনাতলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ খান, লেখক ও সাংবাদিক প্রভাষক ইকবাল কবির লেমন, সোনাতলা সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জিয়াউর রহমান জুয়েল, নাগরিক কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য শফিউল্লাহ, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক, দৈনিক করতোয়ার সোনাতলা প্রতিনিধি বদিউজ্জামান মুকুল এবং বগুড়া বার্তার স্টাফ রিপোর্টার শিমন আহম্মেদ বাদল।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপচেয়ারম্যান বাবলা হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য ডা. মামুনুর রশিদ মামুন, সাবেক সাধারণ সম্পাদক এস এম আহসান কবির, তথ্য, প্রচার ও গণসংযোগ সম্পাদক সুমাইয়া ইয়াসমিন স্মর্ণা, তাইফ মুশফিক জয়, আশিক আহম্মেদ, আকাশসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং স্থানীয় নারীদের পরিবেশবান্ধব উদ্যোগে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, আলোর প্রদীপ যুব সংগঠন দীর্ঘদিন ধরে শিক্ষা সহায়তা, পুষ্টি কার্যক্রম ও মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। সংগঠনটির বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

আদমদীঘিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

সোনাতলায় আলোর প্রদীপ যুব সংগঠনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, বৃক্ষরোপণ ও শতাধিক নারীর মাঝে চারা বিতরণ

১২:২১:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬