০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সাঘাটায় সনাতন নারীদের শাড়ি, অটোভ্যান চালকদের গেঞ্জি দিলেন শাহীন মন্ডল

  • Reporter Name
  • ০৩:৪০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২২

সুলতান আহম্মেদ, সাঘাটা গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে শাড়ি এবং অটোভ্যানচালকদের মধ্যে গেঞ্জি বিতরণ করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহমর্মিতার অংশ হিসেবে শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালনা করেন ফ্রেশ বাজার লিমিটেড ও এন্টার টিভির চেয়ারম্যান আব্দুল্লাহ শাহীন মন্ডল।

কর্মসূচির আওতায় উপজেলার কামালেরপাড়া এলাকায় সনাতন ধর্মাবলম্বী নারীদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। পাশাপাশি জীবিকার তাগিদে অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করা চালকদের মধ্যে গেঞ্জি বিতরণ করা হয়। এ ছাড়া বারকোনা ক্লাব মোড়, হাঁপানিয়া, সুজালপুর ও ডাকবাংলা বাজারসহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

আব্দুল্লাহ শাহীন মন্ডল ব্যবসায়িক ও গণমাধ্যম-সংশ্লিষ্ট দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তিনি ঢাকার সাভারে কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী নারীদের পাশাপাশি শ্রমজীবী অটোভ্যানচালকদের সহযোগিতা করা হয়।

পোশাক পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়দের মতে, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চার কেন্দ্র এখন অবহেলায়, বিজ্ঞান একাডেমি সংস্কারের দাবি

সাঘাটায় সনাতন নারীদের শাড়ি, অটোভ্যান চালকদের গেঞ্জি দিলেন শাহীন মন্ডল

০৩:৪০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬