স্টাফ রিপোর্টার: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বগুড়ার সোনাতলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
সভায় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বিকাশ স্বর্ণকার, সাধারণ সম্পাদক মনোরঞ্জন সাহা, চঞ্চল চন্দ্র রায়, নির্মল চন্দ্র রায়, সোনাতলা কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক নিতাই লাল সাহা, সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, বীর মুক্তিযোদ্ধা সাহাজুল গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহ মো. শাহেদুর রহমান, শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুল হাসান বাবু, কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, উপজেলা নারী নেত্রী মোছা. নয়নতারা এবং উপজেলা পূজা ফ্রন্টের নেতা মৃণাল চন্দ্র।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এ কে এম লতিফুল বারী টিম, আব্দুর রাজ্জাক, গোলাম রব্বানী ও আব্দুল আলিম। জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা কমিটির নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা এনামুল হকসহ উপজেলার ৫৩টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে প্রধান অতিথি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে সরকার ঘোষিত বরাদ্দের ৬০০ কেজি চালের ডেলিভারি অর্ডার (ডিও) তুলে দেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহেনা, পল্লী বিদ্যুৎ অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সাইফুল আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Reporter Name 


















