০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সোনাতলায় পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০৩:২৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২৪

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে পিটিআই হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট এ.কে.এম. নাজমুল হুদা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাইসুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন পিটিআইয়ের ইন্সট্রাক্টর মঞ্জুর মোর্শেদ, সালাউদ্দিন ও মোস্তাসিম বিল্লাহ, পরীক্ষণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, সোহেল মোস্তাফিজার রহমান, অভিভাবক মহসীন আলী তাহা, হামিদা বেগম, সুমাইয়া আকতার ও আনোয়ার হোসেন রাজুসহ অন্যরা।

বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং সন্তানদের শিক্ষাজীবনে মায়েদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে কৃতী শিক্ষার্থীদের হাতে বার্ষিক পুরস্কার তুলে দেওয়া হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সারিয়াকান্দিতে খাদ্যপণ্যে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

সোনাতলায় পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত

০৩:২৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬