০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সোনাতলায় মিনিবার ফুটবলের ফাইনাল: পেনাল্টিতে চ্যাম্পিয়ন খানপাড়া স্পোর্টিং ক্লাব

  • Reporter Name
  • ০৩:৪৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২২

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় মধুপুর আইডিয়াল স্টুডেন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে মধুপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত খেলায় পেনাল্টি শুটআউটে উত্তর মধুপুর ইউনাইটেড ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খানপাড়া স্পোর্টিং ক্লাব।

নির্ধারিত সময়ে দুই দল গোল করতে না পারায় পেনাল্টি শুটআউটে বিজয়ী নির্ধারণ করা হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি ছাগল এবং রানার্সআপ দলকে একটি রাজহাঁস পুরস্কার হিসেবে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার রহমান। সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদত জামান মনু।

প্রধান অতিথি বলেন, তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সভাপতি খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বিজয়ী দলের পরিচালক ও সোনাতলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাহাঙ্গীর আলম আকন্দ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, দর্শক ও আয়োজক ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় মিনিবার ফুটবলের ফাইনাল: পেনাল্টিতে চ্যাম্পিয়ন খানপাড়া স্পোর্টিং ক্লাব

সোনাতলায় মিনিবার ফুটবলের ফাইনাল: পেনাল্টিতে চ্যাম্পিয়ন খানপাড়া স্পোর্টিং ক্লাব

০৩:৪৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬