০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সোনাতলায় মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ বিরোধী সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ

  • Reporter Name
  • ১১:৩২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৩৭

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় মাদক, অনলাইন জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে প্রতিবাদ সমাবেশ, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার আগুনিয়াতাইড়ের কলাগাছিপাড়া এলাকায় জয়নাল আবেদীন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক ও বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটির (বিবিডিএস) সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাতলা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এ কে এম আহসানুল হাবীব রাজা।

সভাপতির বক্তব্যে মো. জয়নাল আবেদীন বলেন, মাদক, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ সমাজের জন্য বড় ধরনের হুমকি। এসব সামাজিক সমস্যা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণদের মাদকের ভয়াবহতা ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার পাশাপাশি অসহায় ও শীতার্ত মানুষের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রধান অতিথি এ কে এম আহসানুল হাবীব রাজা বলেন, সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে মাদক, অনলাইন জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণ প্রজন্মকে এসব ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রেখে শিক্ষিত, মানবিক ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাহাঙ্গীর আলম আকন্দ, বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত সার্জেন্ট মমিন ইসলাম, বগুড়া ব্লাড ডোনার সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক মো. রাফিউল ইসলাম এবং ব্যাংকার ফারুক হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সমাজসেবক মো. রুহুল আমিন ইসলাম (তরিকুল), ব্যবসায়ী ও সমাজসেবক মো. হায়দার আলী ব্যাপারী, ব্যবসায়ী ও মালয়েশিয়াপ্রবাসী মো. সাঞ্জু ব্যাপারী, ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ জামান ব্যাপারী এবং ব্যবসায়ী ও মালয়েশিয়াপ্রবাসী মো. রানা মিয়াসহ আমন্ত্রিত অতিথিরা।

অন্যান্য অতিথির মধ্যে ছিলেন বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি, বগুড়ার প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইবনে আজম শাকিল, প্রতিষ্ঠাতা মো. রাকিবুল হাসান রাকিব, জয়নাল আবেদীন কল্যাণ ট্রাস্টের সভাপতি মো. তামিম ইসলাম, উপদেষ্টা মো. সুলতান মিয়া এবং বাংলাদেশ ইসলামী দাওয়াহ কল্যাণ সোসাইটির চেয়ারম্যান ক্বারী মাওলানা মো. মিজবাউল ইসলাম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথির মাধ্যমে অসহায় ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় বাঙালি নদীতে প্রতিমা বিসর্জন, বিদায়ের সুরে ভারী ভক্তদের মন

সোনাতলায় মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ বিরোধী সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ

১১:৩২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬