০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সোনাতলায় বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব.) সেলিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • Reporter Name
  • ০৩:১৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৬৩

মিজানুর রহমার রনি:বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর মৃধাপাড়ার বীর সন্তান, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও বীর মুক্তিযোদ্ধা সেলিম উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৬:০০ ঘটিকায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মরহুম ছাইরুদ্দিন প্রমাণিকের দ্বিতীয় পুত্র।

মঙ্গলবার বাদ আছর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দাফনের পূর্বে সোনাতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়ার উপস্থিতিতে সোনাতলা থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে সশস্ত্র ‘গার্ড অব অনার’ প্রদান করে।

একই সাথে বগুড়া জেলা সোলজার বোর্ডের (বাংলাদেশ সেনাবাহিনী) প্রতিনিধি দলের উপস্থিতিতে দেশের এই বীর সন্তানকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। এ সময় মরহুমের কফিন জাতীয় পতাকায় আবৃত করা হয়। দাফনের ঠিক পূর্বে নিয়ম অনুযায়ী পতাকা খুলে রেখে সশস্ত্র সালাম প্রদর্শনের পাশাপাশি বিউগলে বাজানো হয় করুণ সুর।

জানাজা ও দাফন কার্যক্রমে উপস্থিত ছিলেন দিগদাইড় ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক টুল্লু, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল এবং মাওলানা রবিউল ইসলাম। এছাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বাবলু, নাজির, নুর আলম, মোজাম্মেল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

গভীর শোক প্রকাশ করে দিগদাইড় ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক টুল্লু বলেন, “মহান আল্লাহ তাআলা আমাদের প্রিয় বীর মুক্তিযোদ্ধা সেলিম উদ্দিনকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করুন।

Tag :

Write Your Comment

About Author Information

Mezanur Rahman Rony

জনপ্রিয়

সাঘাটায় বাবার জানাজায় অংশ নিতে চার ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন কারাবন্দি রবিউল

সোনাতলায় বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব.) সেলিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

০৩:১৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬