০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

পলাশবাড়ীতে পৈতৃক জমির দখল নিয়ে সং ঘ র্ষ, ১০ জন আ হ ত

  • Reporter Name
  • ০৩:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২৪

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পৈতৃক ৫০ শতক জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের টেকানী গ্রামে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টেকানী গ্রামের সাবের উদ্দীন ও খায়রুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন সাবের উদ্দীন (৮০), খায়রুল ইসলাম (৪০), আশরাফুল (৩০), হায়দার আলী, এনতাজ আলী (৪২), নুরী বেগম (৪৫) ও ছামছুনাহার (৪৩)। অপর পক্ষের আহতরা হলেন লুৎফর রহমান (৫০), সাবের আলী (৮০), গোফফার (৫০) ও মোজা (৪০)।

সংঘর্ষের বিষয়ে খায়রুল ইসলাম দাবি করেন, তাঁরা দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ জমিটি ভোগদখল করে আসছেন। শুক্রবার সাবের আলীর পক্ষের লোকজন হামলা চালালে তাঁদের পক্ষের ছয়জন আহত হন।

অন্যদিকে, সাবের আলীর দাবি, পৈতৃক জমির দখল বুঝে নিতে গেলে খায়রুল ইসলামের পক্ষের লোকজন বাধা দেন। এ সময় সংঘর্ষে তাঁদের পক্ষের চারজন আহত হন।

এদিকে, জমি নিয়ে বিরোধের জেরে গত ১২ অক্টোবর সাবের উদ্দীন গাইবান্ধা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় মামলা করেছেন বলে জানা গেছে। তবে মামলাটির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন লিটন হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। এ বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বক্করের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

পৈতৃক জমির দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় টেকানী গ্রামে উত্তেজনা বিরাজ করছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

পলাশবাড়ীতে পৈতৃক জমির দখল নিয়ে সং ঘ র্ষ, ১০ জন আ হ ত

০৩:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬