বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় সাংবাদিকদের অংশগ্রহণে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে যমুনা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সাংবাদিকদের মধ্যে চারটি গ্রুপে ভাগ করে দিয়ে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গ্রুপ চারটি হলো যমুনা একাদশ, পদ্মা একাদশ, মেঘনা একাদশ ও করতোয়া একাদশ। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে মহানগরের শহীদ চান্দু স্টেডিয়ামে শনিবার সকাল ৯ টায় এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া সদর- ৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়া প্রতিবছর মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের ক্রীড়াচর্চা অব্যাহত রাখছে। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনভর উৎসাহ উদ্দীপণার মধ্য দিয়ে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সহ-সভাপতি রাহাত রিটু, মির্জা সেলিম রেজা এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ। অন্যান্যদের মধ্যে ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মোস্তফা মোগল, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি ফজলে রাব্বী ডলার, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন, দৈনিক দুরন্ত সংবাদের সম্পাদক সবুর শাহ লোটাস, দৈনিক উত্তরকোণের সম্পাদ্য সাজ্জাদুর সিরাজ বিজয়, বগুড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, স্পোর্টস রিপোটার্স এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের এফ শাহজাহান, আব্দুল ওহাব, আবুল কালাম আজাদ, আব্দুর রহিম, হাবিবুর রহমান আকন্দ, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম শফিক, আব্দুস সাত্তার, আব্দুল ওয়াদুদ, টিএম মামুন, মাহফুজ মন্ডল, প্রতীক ওমর, আব্দুস সালাম, সানাউল হক শুভ, গোলজার হোসেন মিঠু, মুহাম্মদ আবু মুসা, আল আমিন মন্ডল, সাইদুর রহমান সাজু, আব্দুল মজিদ, আব্দুল হাকিম, রাফু, রেজা, আইনুর, সুব্রত, নান্নুসহ অনেকে। এ আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকদের নিয়মিত ক্রীড়াচর্চার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য,
উদ্বোধনী অনুষ্ঠানেও বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Reporter Name 


















