স্টাফ রিপোর্টার- শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়ার সোনাতলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় দুর্গামন্দির ও হরিজনপাড়া দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্প্রতি স্বেচ্ছাসেবকদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন সোনাতলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও সাংবাদিক জাহিনুর ইসলাম।
এ সময় কেন্দ্রীয় দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক নিতাই লাল সাহা,সদস্য রমনাথ সূত্রধর ও বিকাশ স্বর্ণকার উপস্থিত ছিলেন।
এছাড়া হরিজনপাড়া দুর্গামন্দিরের সভাপতি সুধীর বাসফোর, সাগর বাসফোর ও রাজা বাসফোর উপস্থিত থেকে উপহারসামগ্রী গ্রহণ করেন।শারদীয় দুর্গোৎসবকে আনন্দমুখর ও উৎসবমুখর করে তুলতে মন্দিরের স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করার লক্ষ্যে এ উপহার বিতরণ করা হয়।
Reporter Name 

















