০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সোনাতলায় মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে সম্মাননা জানাল আলোর প্রদীপ যুব সংগঠন

  • Reporter Name
  • ০৩:১৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৪৩

প্রেস রিলিজ: ১৮ বছরের পথচলা উদ্‌যাপনে মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ তিন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানিয়েছে বগুড়ার সোনাতলার আলোর প্রদীপ যুব সংগঠন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৪ অক্টোবর) সংগঠনের প্রতিনিধিরা মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে ফুলেল শুভেচ্ছা ও উপহারসামগ্রী তুলে দেন।

‘১৮ বছরের আলোর পথচলা, স্বপ্ন ছুঁক লক্ষ মানুষের হৃদয়’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা, আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের গৌরব ও মর্যাদা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

এ কর্মসূচিতে সম্মাননা জানানো হয় সোনাতলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. ওছিম উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা মো. সেকেন্দার আলীকে।

সংগঠনের প্রতিনিধিরা বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের অসীম সাহস, ত্যাগ ও দেশপ্রেমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। তাঁদের অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ সম্পর্কে তরুণদের সচেতন করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাঁরা আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই আলোর প্রদীপ যুব সংগঠন মানবকল্যাণ, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার চেতনায় কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো, মুক্তিযুদ্ধের আদর্শ ছড়িয়ে দেওয়া এবং তরুণদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করাই সংগঠনের অন্যতম লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান এম এম মেহেরুল, প্রতিষ্ঠাতা সদস্য ডা. মামুনুর রশীদ, সাবেক কোষাধ্যক্ষ মো. মেহেদী হাসান এবং সদস্য তাইফ মুশফিক জয় ও শিহাব।

তিন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে সংগঠনটি তাদের ১৮ বছরের পথচলাকে আরও অর্থবহ করে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে। মুক্তিযুদ্ধের আদর্শ ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আশাবাদও জানান সংগঠনের প্রতিনিধিরা।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে সম্মাননা জানাল আলোর প্রদীপ যুব সংগঠন

সোনাতলায় মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে সম্মাননা জানাল আলোর প্রদীপ যুব সংগঠন

০৩:১৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬